মেঘ বৃষ্টি রোদ্দুর

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম

মাছরাঙা টেলিভিশনে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’। মাসরিকুল আলমের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব ও সাদিয়া আয়মান।

নাটকের গল্পে দেখা যাবে, বেকার রাহুল বাবার ভয়ে প্রেমিকা নিতুকে বিয়ে করেও বাড়িতে তুলতে সাহস পায় না। নববধূকে বাড়ির দরজায় রেখে সে পালিয়ে যায়। পরে সালাম সাহেব ছেলের বউ নিতুকে বৃষ্টিতে ভিজতে দেখলেও প্রথমে তাকে বাড়িতে ঢুকতে দেন না। নিতুর বাবা-মায়ের মৃত্যুর পর মামার কাছে বড় হওয়া নিতু অনিচ্ছার বিয়ে এড়াতে রাহুলকে বিয়ে করে। দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়লে সালাম সাহেবই তাকে বাড়িতে নিয়ে সেবা করেন এবং ছেলের বউ হিসেবে মেনে নেন। তবে রাহুলের জন্য শর্ত দেন, চাকরি না পাওয়া পর্যন্ত সে বাড়িতে ফিরতে পারবে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত