ডেঙ্গু ও হামে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৩২

ডেঙ্গু ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩২ জন। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টা সময়ের হিসাবে এই মৃত্যু ও হাসপাতালে ভর্তির তথ্য সংযোজন করা হয়।

অন্যদিকে হামসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোগটির উপসর্গ নিয়ে নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ৮৫ জনের নিশ্চিত সংক্রমণসহ ১ হাজার ১৮৫ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ জনে (নিশ্চিত হামে ১০৫ ও উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জন)।