রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, আ.লীগের ১২৪

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ এএম

একদিনে ঢাকায় ৪৭৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ, যাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২৪ জন রয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির তথ্যানুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে ৪৮টি। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কর্মসূচি ও সহিংসতার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঠেকাতে পুলিশি টহল ও তল্লাশিচৌকির কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ বলছে, ‘এক ধরনের ব্লক রেইড ও চিরুনি অভিযান’ চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত