সিসি ক্যামেরা বন্ধ করে কম্পিউটারের যন্ত্রাংশ লুট

মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দুটি কম্পিউটার ল্যাব থেকে প্রায় ৩৫ লাখ টাকার যন্ত্রাংশ ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ৩৩টি ডেস্কটপ কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ খুলে নেওয়ার পাশাপাশি দুটি ল্যাপটপ নিয়ে গেছে।

গত বুধবার দিবাগত রাতে সিংগাইর পৌর এলাকার বিনোদপুরে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ দুর্ধর্ষ চুরি হয়।