বিএনপির মহাসচিব (ভারপ্রাপ্ত) রুহুল কবির রিজভী বলেছেন, ‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, যাদের জিহ্বায় রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও তাদের রক্ত তৃষ্ণা আরও তীব্র হয়েছে, আরও গভীর হয়েছে। তারা এদেশের গণতন্ত্রী মানুষ এবং যারা লড়াই করেছে গণতন্ত্রের জন্য তাদের রক্ত এখনো ঝরাচ্ছে, তাদের জীবন এখনো ঝরাচ্ছে। ২০২৪ সালের জুলাইয়ের এবং আগস্টের বিপ্লবে মাসুম বাচ্চাদের রক্ত পান করেও তারা ক্ষান্ত হয়নি। আবরাহার, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিক আকরাম, ফাইয়াজসহ ছোট ছোট বাচ্চারা কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ ইউনিভার্সিটিতে পড়ে তাদের অকাতরে গুলি করে নিজের ক্ষমতা নিজের সিংহাসন টিকিয়ে রাখতে চেয়েছিল। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজের বিরুদ্ধে মোটরসাইকেল মিছিলকালে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যার কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, ‘ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের কাছে সে পালিয়ে চলে যাওয়ার পরেও পার্শ¦বর্তী দেশ থেকে তার অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকা- ঘটাচ্ছে। তার নির্মম হত্যাকা-ের শিকার হয়েছে কালিয়ার সোহেল রানা ও শাহিনুর রহমান। এই লাশ আমরা কোথায় রাখব? তার মায়ের কাছে কী জবাব দেব? তার স্ত্রীর কাছে কী জবাব দেব? এই বেদনা, এই শোক নিয়ে আমরা যাচ্ছি। তবে আপনাদের বলে রাখি, অনেক চেষ্টা করেও কেউ এই দেশের স্বাধীনতা যেমন কেউ কাড়তে পারবে না, সার্বভৌমত্ব কেউ কাড়তে পারবে না। ঠিক তেমনি এদের বিচার হবে। বিচারের অধিকার কেউ কাড়তে পারবে না।’
রিজভী বলেন, ‘বিএনপি ক্ষমতায়। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী। শুধু এই দেশে গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতার জন্য, মানুষের নাগরিক অধিকারের জন্য লড়াই করেছে বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের নেতৃত্ব। সেভাবেই দেশ পরিচালনা করছেন তারেক রহমান। যে দেশে আর কারও যেন মায়ের বুক খালি না হয়, আর কোনো স্ত্রী যেন স্বামীহারা না হয়, কোনো বোন যেন ভাইহারা না হয়, এই দিক লক্ষ্য রেখেই কাজ করছেন তারেক রহমান।’