শিল্পী শেখ সাহেদ আলীর স্মরণে ‘বিদায় প্রিয় সাহেদ’ অনুষ্ঠিত

নব্বইয়ের দশকের জীবনমুখী গানের অন্যতম শিল্পী শেখ সাহেদ আলীর স্মরণে অনুষ্ঠিত হয়েছে ‘বিদায় প্রিয় সাহেদ’ শীর্ষক স্মরণানুষ্ঠান। গত ১৩ নভেম্বর প্রয়াত হন এ শিল্পী।

তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের ১৬তম তলায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পীর বন্ধু, শুভাকাক্সক্ষী ও অনুরাগীরা স্মৃতিচারণের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।

স্মৃতিচারণ করে কবি, লেখক ও গণমাধ্যমকর্মী আলফ্রেড খোকন বলেন, ‘আমাদের দেশে একজন শিল্পী বা লেখক জীবিত থাকতে তাকে নিয়ে তেমন আলোচনা বা প্রচার হয় না। অথচ মৃত্যুর পর পত্রিকার প্রথম বা শেষ পাতায় তাকে নিয়ে বড় আয়োজন করা হয়। এটি আমাদের সাংস্কৃতিক চর্চার একটি দুর্ভাগ্যজনক দিক। সাহেদ আলী কবিতা লিখতেন, তার গানেও কবিতার ছাপ ছিল।

অনুষ্ঠানে তার স্মৃতি স্মরণ করেন কথাসাহিত্যিক ও লেখক রয় অঞ্জন, অভিনেতা, প্রামাণ্যচিত্র নির্মাতা ও আলোকচিত্রী শংকর সাঁওজাল প্রমুখ। অনুষ্ঠানটির আয়োজক ছিল ‘দুরন্তিস’।