এশিয়া কাপ রাইজিং স্টার্সে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে স্নায়ুক্ষয়ী এক লড়াইয়ে ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিকে ৯ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও ৪৬তম ওভারে ইকবাল হোসেন ইমন চার ও ছক্কায় জয় তুলে নেন। ১ উইকেটের জয়ে ইমনরা টুর্নামেন্টের সেমিফাইনালেও উঠে গেছে।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ‘এ’ : ৪৫ ওভারে ১৭৪ অলআউট (ইকরাম ৪৮, ইমরান ১৯, দারউইশ ১৯; রিপন ৩/৩৯, সাইফ ২/১৭, রুবেল ২/২১, ইকবাল ২/৩২)।
বাংলাদেশ ‘এ’ : ৪৫.৫ ওভারে ১৭৬/৯ (পারভেজ ৩৩, সাব্বির ২৮, সাইফউদ্দিন ২৮, শাহাদাত হোসেন ২৫; নাভিদ ৩/২৭, নাসির ২/২৪, ফরমানউল্লাহ ২/৪০)।
ফল : বাংলাদেশ ‘এ’ ১ উইকেটে জয়ী