গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসীকে ধরে থানায় দিয়েছেন ছাত্রদলের নেত্রীরা। রবিবার (২২ নভেম্বর) রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে ধরে থানায় হস্তান্তর করেন তারা।
আটক তানিয়া আক্তার তাপসী নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেত্রীকে বর্তমানে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
পুলিশ জানায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি সংগঠনটির পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।