ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা ও অভিভাবকদের অংশগ্রহণমূলক কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত গত শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর মিরপুর রোডস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (BIM)-এর বিএম ক্যাফেটেরিয়ায় ককলিয়ার ইমপ্লান্ট সোসাইটি অব বাংলাদেশ (CISB)-এর আয়োজনে এবং হিয়ারিং অ্যান্ড স্পিচ সলিউশনস (HSS)-এর পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ‘ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা ও অভিভাবকদের অংশগ্রহণমূলক কর্মসূচি ২০২৬’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU)-এর ইএনটি বিভাগের সাবেক চেয়ারম্যান ও ওটোলজির প্রধান প্রফেসর ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BMU-এর ইএনটি ও ওটোলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ডা. নাসিমা আখতার, কক্লিয়ার ইমপ্লান্ট রিসিপিয়েন্ট ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) মনোয়ারা বেগম, BMU-এর সিনিয়র অডিওলজিস্ট জেসমিন আরা, HSS ও অ্যাডভান্সড ইনস্টিটিউট অব রিহ্যাবিলিটেশন সায়েন্স (AIRS)-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র অডিওলজিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম এবং HSS ও AIRS-এর পরিচালক এস এম তৌফিক আবির।
অনুষ্ঠানটি সঞ্চালনার পাশাপাশি সভাপতির দায়িত্ব পালন করেন- কক্লিয়ার ইমপ্ল্যান্ট রিসিপিয়েন্টের অভিভাবক এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ, মো. সাদেকীন হাবীব বাপ্পী।
সকাল ৯টা ৩০ মিনিটে নিবন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রথম পর্বে CISB-এর সাধারণ সম্পাদক হাসিবা হাসান জয়া স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সূচনা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজের বিরতির পর বিশেষজ্ঞ অডিওলজিস্টদের সঙ্গে অভিভাবকদের মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অতিথিদের বক্তব্য প্রধান অতিথি প্রফেসর ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার তার বক্তব্যে ককলিয়ার ইমপ্লান্টের পর শিশুদের শ্রবণ ও বাক-বিকাশে নিয়মিত থেরাপি, সঠিক পরিচর্যা এবং অভিভাবকদের ধৈর্য ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি চিকিৎসক, অডিওলজিস্ট ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য CISB-কে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি প্রফেসর ডা. নাসিমা আখতার বলেন, শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য দ্রুত শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানান এবং ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা শিশুদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
HSS-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র অডিওলজিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ককলিয়ার ইমপ্লান্ট ও হেয়ারিং এইড ডিভাইসের নিয়মিত যত্ন, প্রোগ্রামিং ও থেরাপি শিশুদের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, এ ধরনের মিলনমেলা অভিভাবকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তিগত জ্ঞান বাড়াতে সহায়তা করে। ভবিষ্যতেও CISB-এর উদ্যোগে HSS পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।
এরপর অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়। এছাড়া Auditory Verbal Therapy (AVT) এবং ককলিয়ার ইমপ্লান্ট ও হেয়ারিং এইড ডিভাইস পরিচর্যা বিষয়ক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. সাদেকীন হাবীব বাপ্পী-উপস্থিত সকল অতিথি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান HSS, ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা শিশু, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং কর্মসূচি সফল করতে সহযোগিতাকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
দিনের শেষ পর্বে ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা ও হেয়ারিং এইড ব্যবহারকারী শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
যোগাযোগ: ককলিয়ার ইমপ্লান্ট সোসাইটি অব বাংলাদেশ (CISB)
ফোন/ইমেইল: +৪৪০১৮১৯৪২০৭৭৭
cisb.bd2025@gmail.com