শুকুর পাশে চ্যানেল আই, ডুব সাঁতারের বিশেষ প্রদর্শনী

নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসায় সহায়তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। আগামী ২৮ নভেম্বর শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে নুরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’-এর বিশেষ প্রদর্শনী। এ প্রদর্শনী থেকে প্রাপ্ত বিজ্ঞাপন আয়ের সম্পূর্ণ অর্থ ব্যয় করা হবে মাতিয়া বানুর চিকিৎসায়।

দুরারোগ্য ক্যানসার ও কিডনির জটিলতায় আক্রান্ত মাতিয়া বানু বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তার চিকিৎসায় সহযোগিতার জন্য বিজ্ঞাপনদাতা ও শুভাকাক্সক্ষীদের পাশে দাঁড়ানোর বিশেষ অনুরোধ জানিয়েছে পরিবার।

মাতিয়া বানু শুকু জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন মেধাবী নির্মাতা ও প্রযোজক। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো টেলিছবি এবং ধারাবাহিক নাটক। তিনি ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। দীর্ঘদিন ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগছেন এই নির্মাতা। তার চিকিৎসায় সহায়তার এ উদ্যোগে বিজ্ঞাপনদাতা ও শুভাকাক্সক্ষীদের সহযোগিতা প্রত্যাশা করেছে পরিবার।