পশ্চিম হাঙ্গেরিতে একটি বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণের আগে জমি খোঁড়ার কাজ চলছিল। সেই সময় অনুসন্ধানে ব্যস্ত প্রতœতত্ত্ববিদদের মেটাল ডিটেক্টর মাটি থেকে মাত্র ১৬ ইঞ্চি অর্থাৎ ৪০ সেন্টিমিটার নিচে ধাতব কিছু থাকার সঙ্কেত দেয়। মাটি সরাতেই সেখানে পোঁতা অবস্থায় একটি ছোট সিরামিকের পাত্র পাওয়া যায়। যার ভেতরে ভর্তি ছিল ২,২০০ বছরেরও বেশি পুরনো ২০০টির বেশি সেল্টিক রুপার মুদ্রা। হিসাব করে দেখা গেছে, বাজারে শুধু কাঁচা রুপা হিসেবে এর মূল্য ২,০০০ ডলারেরও বেশি। বিরলতা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে এই গুপ্তধনকে অমূল্য বলে মনে করা হয়। ১৯৬০-এর দশকের পর হাঙ্গেরিতে এটি এ ধরনের সবচেয়ে বড় আবিষ্কার। একই জায়গা থেকে ৭,০০০ বছরের পুরনো মানব বসতির প্রমাণ এবং রোমান যুগের একটি ভিলার ধ্বংসাবশেষও পাওয়া যায়। একটি সিরামিকের পাত্রে লুকানো অবস্থায় ২০০টির বেশি ওই প্রাচীন সেল্টিক রৌপ্য মুদ্রার মোট ওজন প্রায় ২ কিলোগ্রাম (৪.৪ পাউন্ড)। ৭,০০০ বছরের পুরনো মানব বসতির প্রমাণ মিলে। এর মধ্যে আরও ছিল পাথরের তৈরি প্রাচীন বাটালি, লৌহ যুগের কাঁচের পুঁতি এবং কুকুরের পায়ের ছাপযুক্ত রোমান আমলের ইট ও ভিলার ধ্বংসাবশেষ উদ্ধারকৃত এই মুদ্রা ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শনগুলো জনসাধারণের দেখার জন্য সজোমবাথেলির সাভারিয়া জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বেশ হইচই হয়।