তারুণ্যের কবি ত্রিদিব দস্তিদারের মৃত্যুবার্ষিকী আজ

প্রেম, দ্রোহ ও তারুণ্যের কবি বীর মুক্তিযোদ্ধা ত্রিদিব দস্তিদারের মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২৫ নভেম্বর প্রয়াত হন সত্তর দশকের অন্যতম এ কবি। ত্রিদিব দস্তিদার ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী সংগঠক এবং ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ।

১৯৫২ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ষাটের দশকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রামের শুরু। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানেও ছাত্রনেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন।

স্বাধীনতার পর মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকা-ের প্রতিবাদে কবিতা লিখে আলোচনায় আসেন তিনি। এ কারণে তৎকালীন ক্ষমতাসীনদের নির্যাতনের শিকারও হন।