প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে লয়েডসের কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম। এতে প্রক্রিয়াকরণের সময় খুবই কমে এসেছে এবং প্রমাণিত হয়েছে যে ডিজিটাল বাণিজ্য এখন দৈনন্দিন কার্যক্রমের জন্য প্রস্তুত।
চালানগুলো রপ্তানি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান Viyellatex Limited যুক্তরাজ্যের একটি শীর্ষস্থানীয় পোশাক পাইকারি প্রতিষ্ঠানের কাছে। ঢাকায় প্রাইম ব্যাংক রেমিটিং ব্যাংক এবং যুক্তরাজ্যে লয়েডস কালেক্টিং ব্যাংক হিসেবে কাজ করেছে। Lloyds একই trace : original সমাধান ব্যবহার করে এয়ার ওয়েবিলের বিপরীতে রিলিজ নোট ডিজিটালি ইস্যু করে মূল কালেকশন ডকুমেন্টের সঙ্গে আমদানিকারকের কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশে ডিজিটাল ডকুমেন্ট তৈরি থেকে শুরু করে ক্রেতার কাছে ডকুমেন্ট হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সময় লেগেছে ৪৮ ঘণ্টা। কোনো পর্যায়েই কাগজের মূল কপি বা কুরিয়ারের প্রয়োজন হয়নি।
এতদিন এই বাণিজ্য রুটে আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য একটি একটি করে লেনদেনের মধ্যে সীমাবদ্ধ ছিল। একসঙ্গে কয়েকটি কালেকশন সম্পন্ন করা এবং প্রাইম ব্যাংকে বা রেমিটিং ব্যাংকের কাজ এক ঘণ্টারও কম সময়ে শেষ করা, একটি সফল পাইলটকে এমন একটি কার্যকর চ্যানেলে রূপ দিয়েছে, যার ওপর ব্যাংক, ক্রেতা ও রপ্তানিকারকরা প্রতিদিন নির্ভর করতে পারবেন।
লেনদেনগুলো বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল বাণিজ্য কাঠামোর ওপর ভিত্তি করে সম্পন্ন হয়েছে, যা অনুমোদিত ব্যবস্থার আওতায় বাণিজ্যিক কাগজপত্রের ইলেকট্রনিক উপস্থাপনের সুযোগ দেয়। পাশাপাশি যুক্তরাজ্যের Electronic Trade Documents Act 2023 ডিজিটাল বাণিজ্যিক কাগজপত্রকে কাগজের ডকুমেন্টের সমান আইনি মর্যাদা দিয়েছে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, ‘একটি সুনির্দিষ্ট ডিজিটাল লেনদেন প্রমাণ করে যে প্রযুক্তিটি কাজ করছে। একসঙ্গে একাধিক লেনদেন, এক ঘণ্টারও কম সময়ে তার দলিলাদি প্রস্তুতকরণ এবং পুরো প্রক্রিয়াটি ৪৮ ঘণ্টায় শুরু থেকে শেষ করা প্রমাণ করে যে আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য এখন দৈনন্দিন ব্যবসার জন্য প্রস্তুত। খষড়ুফং ও ঊহরমরড়-এর সঙ্গে মিলে আমরা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল বাণিজ্যকে পরীক্ষামূলক পর্যায় থেকে এমন একটি চ্যানেলে রূপ দিয়েছি, যা আমাদের রপ্তানিকারকরা প্রতিদিন ব্যবহার করতে পারবেন।’