৭ জেলায় নতুন পুলিশ সুপার ফেনীর এসপি ওএসডি

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও সাত কর্মকর্তাসহ মোট ১৪ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। তা ছাড়া ফেনী জেলার পুলিশ সুপারকে ওএসডি করা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার, লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকেও ট্যুরিস্ট পুলিশে, ডিএমপির হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার, খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে, এপিবিএনের খান মুহাম্মদ আবু নাসেরকে নড়াইলের পুলিশ সুপার, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়ির এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ওএসডি করা হয়েছে। তার জেলার দায়িত্ব পেয়েছেন গাইবান্ধার এসপি মো. জসিম উদ্দিন। ঢাকার স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার, খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ কার্যালয়ে, এপিবিএনের পুলিশ সুপার আরেফিন জুয়েলকে সিএনপিতে, নওগাঁর এসপি মোহাম্মদ তরিকুল ইসলাম পিবিআইতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার ছুফি উল্লাহ নওগাঁর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।