কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, আসামি ৫১

নড়াইলের কালিয়ায় নিহত কৃষকদল নেতা শাহীন মোল্যা ও জাসাস নেতা সোহেল মোল্যা হত্যাকা-ের ঘটনায় মামলা করা হয়েছে। হত্যাকা-ের ৬ দিন পর কালিয়া থানায় করা মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। নিহত জাসাস নেতা সোহেল মোল্যার ভাই জুয়েল রানা বাদী হয়ে মামলাটি করেন।

২৪ নভেম্বর রাতে কালিয়া থানায় মামলাটি করা হয়। তবে আসামিদের নাম জানা যায়নি। কালিয়া থানার অফিসার ইনচার্জ ইদ্রীস আলী জানান, মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামি  গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

গত ১৮ নভেম্বর সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোটর সাইকেল মিছিল চলাকালে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায়  আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা।

গত ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষকদল নেতা শাহীন ও জাসাস নেতা সোহলের জানাজার নামায শেষে তাদের দাফন সম্পন্ন হয়।

এই ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্ধশতাদিক বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি এসআরবি মোতায়েন রয়েছে।