রিজার্ভ চুরির মামলা ১০০ বার পেছাল

১০ বছরের বেশি সময় আগে বাংলাদেশ ব্যাংকের চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০০ বারের মতো পিছিয়েছে। গতকাল বুধবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ৩০ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ১০০ বারের মতো পেছাল বলে আদালত সূত্রে জানা যায়।  ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয়। ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন।