৫৯০ শহীদের স্মারক নিয়ে জুলাই জাদুঘরে প্রদর্শনী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মৃতিস্মারক নিয়ে বড় প্রদর্শনীর আয়োজন করবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক আয়োজনটি আগামী ২৮-২৯ নভেম্বর জুলাই জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার বিকেলে জুলাই জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক এহ্সান মাহমুদ এসব তথ্য জানান।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে জাগরুক রাখতে আমরা শহীদদের স্মৃতিস্মারক নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজনটি করতে যাচ্ছি।  আমাদের সংগ্রহে থাকা ৫৯০ শহীদের স্মৃতিস্মারক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জায়গা সংকুলান না হওয়ায় জাদুঘরের গ্যালারিতে সব স্মৃতিস্মারক প্রদর্শন সম্ভব হচ্ছে না। এ আয়োজনের মাধ্যমে সব স্মৃতিস্মারক সামনে আনা হবে।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকা-ের দলিল হিসেবে আয়োজনটির ভিন্ন তাৎপর্য আছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।