হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৯

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১০৯ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন। এদের প্রায় সবাই শিশু।

চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হাম রোগী শনাক্ত হয়। পরে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কয়েকটি বস্তিতে দেখা যায়। তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হামে মৃত্যু এবং রোগীর তথ্য প্রকাশ শুরু হয়।