স্পোর্টস ইনজুরি ও চিকিৎসা

খেলোয়াড়দের সবচেয়ে সাধারণ ইনজুরিগুলোর মধ্যে রয়েছে টেনিস এলবো, কাঁধের রোটেটর কাফ ইনজুরি, গোড়ালি মচকে যাওয়া এবং হাঁটুতে ব্যথা। এসব সমস্যা থেকে বাঁচতে শারীরিক কন্ডিশনিং, সঠিক র‌্যাকেট নির্বাচন এবং খেলার পূর্বে ও পরে স্ট্রেচিং অত্যন্ত জরুরি। খেলোয়াড়দের সাধারণ ইনজুরি এবং এর করণীয় জেনে নিন

করণীয়-১ : টেনিস এলবো টেনিস খেলোয়াড়দের পরিচিত ইনজুরি। কনুইয়ের বাইরের অংশের পেশি এবং টেন্ডনে অতিরিক্ত চাপ পড়ার কারণে এই ব্যথা হয়।

করণীয় : বিশ্রাম নিতে হবে এবং কনুইয়ে বরফের প্যাক ব্যবহার করতে হবে। ফোরআর্ম শক্তিশালী করার জন্য নির্দিষ্ট ব্যায়াম করতে হবে।  র‌্যাকেটের গ্রিপ সাইজ সঠিক রাখতে হবে এবং স্ট্রিংয়ের টান কমিয়ে রাখতে হবে।

গোড়ালি মচকে যাওয়া : টেনিসে দ্রুত দিক পরিবর্তন করতে গিয়ে অনেক সময় পায়ের গোড়ালি মচকে যায় বা লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়।

করণীয় : জওঈঊ পদ্ধতি অনুসরণ করতে হবে : বিশ্রাম, বরফ দেওয়া, চাপ দিয়ে রাখা এবং পা উঁচু করে রাখা। গোড়ালিকে সুরক্ষিত রাখতে ভালো মানের এবং সাপোর্টিং টেনিস জুতো ব্যবহার করতে হবে।

কাঁধের ইনজুরি : সার্ভ করার সময় এবং বল সজোরে আঘাত করার সময় এবং ভলিবল, বাস্কেটবল  ক্রিকেট খেলায় কাঁধের পেশিতে অতিরিক্ত টান পড়ে, যার ফলে রোটেটর কাফ ইনজুরি বা টেন্ডোনাইটিস হতে পারে এবং ল্যাব্রাম ইনজুরি ও জোড়া ছুটতে পারে।

করণীয় : কাঁধের ও পিঠের পেশি মজবুত করার জন্য স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। সার্ভ করার টেকনিকে কোনো ভুল থাকলে শুধরে নিতে প্রফেশনাল কোচের সাহায্য নেওয়া উচিত। ব্যথা হলে কাঁধে বরফ দিন এবং অতিরিক্ত ব্যথা হলে বা ল্যাব্রাম ও জোড়া ছুটলে অবশ্যই অর্থোপেডিক চিকিৎসকের শরণাপন্ন হোন।

হাঁটু : অতিরিক্ত জাম্পিং, দৌড়াদৌড়ি এবং কর্ট সারফেসে খেলার কারণে হাঁটুতে প্রচ- চাপ পড়ে, যা টেন্ডনগুলোতে প্রদাহ সৃষ্টি করে। এ ছাড়াও লিগামেন্ট এবং মেনিসকআস ইনজুরি হয়।

করণীয় : খেলার তীব্রতা ধীরে ধীরে বাড়াতে হবে। পায়ের কোয়াড্রিসেপস ও হ্যামস্ট্রিং পেশি শক্তিশালী করার ব্যায়াম করতে হবে। ব্যথা কমাতে বরফ ব্যবহার ও বিশ্রামই সবচেয়ে কার্যকর। প্রয়োজন হলে লিগামেন্ট ও মেনিসকাস আর্থ্রোস্কোপিক সার্জারি করতে হবে।

সতর্কতা : যেকোনো ইনজুরি এড়াতে খেলা শুরুর আগে অন্তত ১০-১৫ মিনিট ওয়ার্ম-আপ ও স্ট্রেচিং করে শরীর গরম করে নেওয়া আবশ্যক।