গালিবের মাকে চাকরি দিলেন সিটি প্রশাসক

বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যার ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন। গতকাল বৃহস্পতিবার নগর ভবনে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনের চাকরির নিয়োগপত্র তুলে দেন।

নিহত গালিবের মা ইয়াসমিন খাতুন বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। গত ১৯ নভেম্বর রাতে ধূমপান নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে হামলার ঘটনায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়।