লিভার সুরক্ষায় তিন পানীয়

লিভারের দীর্ঘদিনের কোনো অসুখ, জন্ডিস থাকলে লিভারের ক্ষত তৈরি হয়। শুরুটা হয় ফ্যাটি লিভার দিয়ে, ধীরে ধীরে তা জটিল ‘লিভার সিরোসিস’ রোগে পরিণত হয়। এছাড়া হেপাটাইটিস থেকে লিভার বিকল হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই লিভার রাখতে শুধু ওষুধ নয়, খেতে হবে ডিটক্স পানীয়ও।

আপেল ও আদার রস : দীর্ঘদিন যারা লিভারের রোগে ভুগছেন, তাদের জন্য খুবই উপকারী এই পানীয়। আপেল ও আদার স্মুদি বানাতে প্রয়োজন ১টা গোটা আপেল, ১ ইঞ্চি আদা, অর্ধের শসার টুকরা, আধ কাপ পানি ও ১ চামচ লেবুর রস। সবটা মিশিয়ে নিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে লিভারের যে কোনো রোগ দূর হবে।

হলুদ ও আনারসের স্মুদি : হলুদের কারকিউমিন ও আনারসে প্রদাহনাশক উপাদান ব্রোমালিন লিভারের সমস্যা কমাতে সহায়ক। শরীরের প্রদাহ নাশ ও অম্বলের সমস্যা দূর করতে পারে। হলুদ ও আনারসের স্মুদি বানাতে প্রয়োজন এক কাপের মতো আনারসের টুকরো, আধ চামচ হলুদ গুঁড়া, ১ ইঞ্চি কাঁচা হলুদ, আধ ইঞ্চি আদা, আধা কাপ নারকেলের পানি, ১ চামচ লেবুর রস, এক চিমটি গোলমরিচের গুঁড়া। সমস্ত উপকরণ ব্লেন্ডারে মিশিয়ে নিতে হবে। রোজ সকালে বা বিকেলে পান করলে লিভার ভালো থাকবে।

আনারস-আদা-তুলসীর ডিটক্স : আধ কাপ আনারসের টুকরা, ৫-৬টি তুলসী পাতা, আধা চামচ বিটলবন ও আধা ইঞ্চির পরিমাণ আদা নিয়ে নিন। পানি আদা ও আনারস দিয়ে ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে নিন। নামানোর পরে তুলসী পাতা ও বিটলবন মিশিয়ে ঢেকে রাখুন আরও তিন মিনিট। ছেঁকে নিয়ে হালকা গরম থাকতে পান করুন ধীরে ধীরে।