ইমা একটা মেয়ের নাম। বয়স কতই-বা হবে, তোমাদের বয়সীই। বাবার সঙ্গে নদীর তীরে বাস করত। তার মা মারা গিয়েছিল ছোটবেলায়। সেজন্য বাবা তাকে খুব ভালোবাসত। তবে সে ছিল একটু হিংসুটে। ক্লাসের এক মেয়ের কাছে সুন্দর একটা কলম দেখে বাবার কাছে বায়না করে তাকেও কিনে দিতে। কিন্তু তার বাবা ছিল জেলে। তার কাছে তখন ছিল না টাকা। তাই কলম কিনে দিতে পারল না। ইমা সেসব কিছু বুঝতে চাইল না। সে রাগ করে বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেল। সে তো আর জানত না যে, সেই জঙ্গলে দৈত্য থাকে। দৈত্য তাকে ধরে নিয়ে গেল। এখন কী করবে ইমা?
ইমা কিন্তু হার মানা মেয়ে নয়। সে কিন্তু ঠিকই বুদ্ধি করে দৈত্যকে বোকা বানিয়ে বাড়ি এসেছিল। কিন্তু কী সেই বুদ্ধি সেটা জানতে হলে তোমাকে পড়তে হবে ইমা ও দৈত্য বইটি।
বইটির লেখক রাইদাহ গালিবা যখন এই বইটি লেখে সে তখন তোমাদের মতো ছোট ছিল। মাত্র ১১ বছর বয়স। সেই বয়সেই সে দারুণ দারুণ সব গল্প লিখেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের এই ছোট্ট লেখক বন্ধুটি ২০২২ সালের ৩০ নভেম্বর ডেঙ্গু জ¦রে মারা গিয়েছে। বন্ধুরা, তোমরা তোমাদের চারপাশ পরিষ্কার রাখবে, বাসার আশপাশে পানি জমতে দেবে না। তাহলে ডেঙ্গু মশা জন্মাতে পারবে না। আর অকালে কোনো প্রতিভাবান রাইদাহ গালিবাকে চলে যেতে হবে না।