দাদুর লাঠি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ এএম

দাদুর বয়স একশো হতে

বছর দশেক বাকি

তবুও দাদুর মুখের হাসি

দেখলে চেয়ে থাকি।

 

মাথায় সাদা চুলের বাহার

যেন বকের পালক

ঢেউখেলা চুল ছিল দাদুর

তখন ছিলেন বালক।

 

ছাত্রকালে দাদুর ছিল

অনেক সহপাঠী

এখন দাদুর পথের সাথী

দাদুর প্রিয় লাঠি।

সর্বশেষ সর্বাধিক পঠিত