বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমবায় সমিতির যুগপূর্তি উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের যুগপূর্তি উদযাপিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় সদরঘাট সংলগ্ন ঢাকা টাওয়ারে সমিতির নিজস্ব অফিস ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান (ইউসুফ), সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সুমন এবং যুগ্ম-সম্পাদক মো. মোরশেদ আলম সুমনসহ কার্যকরী পরিষদের সদস্যরা।

সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদের অন্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন কোষাধ্যক্ষ মো. কামরুল হোসেন এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আবদুল আজিজ। যুগপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সাংগঠনিক কার্যক্রম, ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমিতির ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।