এনসিসি ব্যাংকের চাটখিল শাখা উদ্বোধন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম

নোয়াখালীর চাটখিলে এনসিসি ব্যাংক লিমিটেডের ১২৭ তম শাখা মঙ্গলবার (১২ ডিসেম্বর) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিনের সভাপতিত্বে চাটখিল পৌরসভা মেয়র মো. নিজাম উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান স্বাগত বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ইভিপি ও মার্কেটিং অ্যান্ড ব্রাঞ্চেস বিভাগ প্রধান মোহাম্মদ রিদওয়ানুল হক, চাটখিল সরকারি কলেজের অধ্যাপক মো. নুরুল ইসলাম, সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান লিটন, নোয়াখালী মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এম এ নোমানসহ এনসিসি ব্যাংকের নোয়াখালী অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে চাটখিল পৌরসভা মেয়র মো. নিজাম উদ্দীন এনসিসি ব্যাংকের চাটখিল শাখা উদ্বোধন কার্যক্রমকে স্বাগত জানান। একইসঙ্গে ওই এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এনসিসি ব্যাংকের শাখার মাধ্যমে উপকৃত হবেন এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে এই শাখা ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

সভাপতির বক্তব্যে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিন বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহক সেবা প্রদানে এনসিসি ব্যাংক অগ্রাধিকার দিয়ে আসছে। ভারী শিল্প, গার্মেন্টস, বিদ্যুৎ ও অবকাঠমো নির্মাণ থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতে এনসিসি ব্যাংকের অবদান রয়েছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিটি ধাপে এনসিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শক্তিশালী কর্পোরেট গর্ভরনেন্স, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এনসিসি ব্যাংক ইতোমধ্যে দেশের শীর্ষস্থানীয় কমপ্লায়েন্ট ব্যাংকে পরিণত হয়েছে। এসএমই, কর্পোরেট, রেমিট্যান্স ও আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সকল শ্রেণির ব্যবসায়ী এবং পেশাজীবীরা এ শাখার মাধ্যমে সেবা নিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত