শীতে ভয় পাচ্ছেন

নিবরাজ জাহান হুজায়রা

থেরাপিউটিক, তাকওয়া স্পেশালাইজড  হাসপাতাল, ঢাকা।

শীত আসছে। শীতকালপ্রেমীরা খুবই খুশি, তবে জানেন কী কারও কারও জন্য শীতকাল ভয়ের ব্যাপার। না কোনো ঠা-া বা আলসেমির জন্য নয়, ভয়ের বিষয় হলো শীত এলে কেমন যেন মনমরা ভাব লাগে, অসহ্য বোধ বা অজানা অস্বস্তি হয়। কেউ কেউ আবার দিনের বিশেষ কিছু সময়ে এমন অস্থির বোধ করেন যে কান্না পর্যন্ত পায় বা কান্না করেন। এই পুরো ব্যাপারটার মনস্তাত্ত্বিক নাম হলো সিজনাল ইফেক্টিভ ডিজঅর্ডার (ঝঅউ) বা ‘উইন্টার ব্লুজ’। 

লক্ষণ

মনমরা ভাব দুঃখ, হতাশা, শূন্যতার অবিরাম অনুভূতি সঙ্গে কান্না করা।

ক্লান্তিবোধ ৬ থেকে ৭ ঘণ্টা ঘুমানোর পরও ক্লান্তিবোধ বা কোনো শক্তি না পাওয়া।

ঘুমের অসুবিধা অতিরিক্ত ঘুমানো বা সারা রাত ঘুমানোর পরও সকালে উঠতে অসুবিধা।

ক্ষুধা পরিবর্তন কার্বোহাইড্রেটসহ মিষ্টি জাতীয় খাবারের প্রতি ঝোঁক ও ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

মনোযোগের অভাব কাজে মনোযোগের অভাব, ফলে সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় বা ভুল হয় বা নিতেই পারে না। যাকে ‘ইৎধরহ ভড়ম’ বলে।

সামাজিক প্রত্যাহার সামাজিক কাজ বা শখের প্রতি আগ্রহ কমে যাওয়া।

শারীরিক লক্ষণ মাথাব্যথা, জয়েন্টে ব্যথা বা পেশিতে ঘন ঘন টান অনুভব করা।

কারণ

যদিও এই ডিজঅর্ডারে সঠিক কারণ জানা যায়নি, তবুও জেনেটিক, পরিবেশগত, হরমোনাল এবং মনস্তাত্ত্বিক কারণগুলো এর বিকাশে ভূমিকা রাখে।

সূর্যের আলোর অভাব : শীতে সূর্যের আলো কম থাকায় মন ভালো রাখার হরমোনের (সেরোটোনিন) এর ভারসাম্য নষ্ট হতে পারে।

ভিটামিন ডি-এর অভাব : সূর্যের আলো শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, যা মেজাজ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত। শীতকালে পর্যাপ্ত সূর্যের আলো থাকে না, ফলে ভিটামিন ডি-এর ঘাটতি থেকে বিষন্নতা, ক্লান্তি ও খিটখিটে মেজাজ হয়।

জেনেটিক্যাল : পরিবারের মধ্যে বিষণœতার ইতিহাস থেকে থাকে তবে তাদের ক্ষেত্রে সম্ভাবনা বেশি।

সার্কাডিয়ান রিদম : দিনের আলোতে কম এক্সপোজার, বিশেষ করে শীতকালে, এই ছন্দকে ব্যাহত করতে পারে। ঘুমের ধরন এবং শক্তির স্তরে ব্যাঘাত ঘটে, যা ঝঅউ-এর সাধারণ লক্ষণ। 

মনস্তাত্ত্বিক কারণ : ঋতু পরিবর্তনের ফলে মানসিক চাপের জন্ম হয়, যেটা খুবই অস্বস্তিকর এবং একই সঙ্গে যন্ত্রণাদায়ক। তবে সিজনাল ডিপ্রেশন শীতকালে দেখা যায় কারও ক্ষেত্রে গ্রীষ্ম বা বসন্তেও হতে পারে।

করণীয়

 প্রতিদিন ৩০ মিনিট রৌদ্রে বসুন বা হাঁটুন।

 রৌদ্রের অভাব হলে ব্রাইট লাইট বক্স ব্যবহার করুন, যা লাইট থেরাপি নামে পরিচিত।

 প্রতিদিন ব্যায়াম করুন উপকার পাবেন।

 রুটিন জীবনযাপন করুন। এর কোনো বিকল্প নেই। সুষম খাবার, পর্যাপ্ত পানি ও ঘুম এবং শারীরিক পরিশ্রম আপনাকে শারীরিক ও মানসিক সুস্থতা দেবেন।

 পেশাদার সাহায্য নিন। আপনার সমস্যার তীব্রতার ওপর নির্ভর করে চিকিৎসক এবং থেরাপিস্টের সাহায্য নিতে পারেন।