এবিজি মিডিয়া কাপের ট্রফি উন্মোচন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো দেশের গণমাধ্যমকর্মীদের অন্যতম বড় ক্রীড়া আসর ‘এবিজি মিডিয়া কাপ’-এর আকর্ষণীয় ট্রফি। শনিবার সন্ধ্যায় রাজধানীর এবিজি স্পোর্টস সিটির জুলকান অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই ট্রফি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ‘আনভীর বসুন্ধরা গ্রুপে’র চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর ৫০ লাখ টাকা চ্যাম্পিয়ন প্রাইজমানি ও রানার্স আপ দলের জন্য ২৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন, ‘আমাদের জন্য এটা তো কেবল শুরু। আপনারা দোয়া করেন যেন আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও ভালো করে টুর্নামেন্টটি করতে পারি এবং আগামী বছরগুলো থেকে প্রাইজমানি ও বোনাস মানি কোটির ঘরে নিয়ে যেতে পারি।’

টুর্নামেন্টকে ঘিরে ভালো কিছু হবে জানিয়ে এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান বলেছেন, অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে টুর্নামেন্টটি জমজমাট হবে।

ট্রফি উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও জার্সি সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। উপস্থিত অধিনায়করা এমন একটি পেশাদার ও জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য আয়োজক কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এবারের আসরে দেশের ২১টি টেলিভিশন চ্যানেল, ১৬টি জাতীয় সংবাদপত্র, ১০টি অনলাইন নিউজ পোর্টাল এবং ১টি রেডিও স্টেশন অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের ৮ গ্রুপ

গ্রুপ ‘এ’ : দেশ রূপান্তর, এনটিভি, প্রতিদিনের বাংলাদেশ, চ্যানেল ওয়ান, রেডিও ক্যাপিটাল,

দীপ্ত টিভি

গ্রুপ ‘বি’ : দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই,

সময় টিভি, এখন টিভি, খবরের কাগজ,

দৈনিক কালের কণ্ঠ

গ্রুপ ‘সি’ : এশিয়ান টিভি, দেশ টিভি, দ্য ওয়েভ ২৪, আরটিভি, ডেইলি সান, দৈনিক কালবেলা

গ্রুপ ‘ডি’ : এশিয়া পোস্ট, ঢাকা পোস্ট, ডিবিসি নিউজ, স্টার নিউজ, বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত

গ্রুপ ‘ই’ : ক্রিকফ্রেঞ্জি ডটকম, ডেইলি টাইমস অব বাংলাদেশ, দ্য নিউজ, টাইমস টুডে, দৈনিক আমার সময়, নিউজ২৪

গ্রুপ ‘এফ’ : বাংলাভিশন, বিডিক্রিকটাইম, আজকের পত্রিকা, নাগরিক টিভি, বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ঢাকা ট্রিবিউন

গ্রুপ ‘জি’ : ঢাকা জার্নাল, মাছরাঙা টিভি, সমকাল, গ্রিন টিভি, টি স্পোর্টস, দ্য নিউ নেশন

গ্রুপ ‘এইচ’ : যমুনা টিভি, এটিএন নিউজ, যুগান্তর, এটিএন বাংলা, বিটিভি, জাগোনিউজ২৪.কম