নাটোরে ২ আ.লীগ নেতা আটক 

নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করার অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা আটক করেছেন পুলিশ। উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন থেকে শনিবার (২৮ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার দয়রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী ও ফাগুয়ারদিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেন্টু আলী ঠান্ডু। 

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন দাস জানান, আওয়ামী লীগের নেতা কর্মীরা এলাকার শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টায় এলাকায় মশাল মিছিল করে। মশাল মিছিল করার দায়ে বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী, ফাগুয়ারদিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেন্টু আলী ঠান্ডুকে আটক করা হয়েছে।