অভিনেত্রী অমৃতা সিং মেয়ে সারা আলী খানকে বলছেন, “কখনো বিকিনি পরো না।” কিন্তু কে শোনে কার কথা! মায়ের কথার পাত্তাই দেননি এ নায়িকা।
প্রথমে কেদারনাথ, তারপর সিম্বা- ডিসেম্বরে মুক্তি পাওয়া দুই ছবিতেই সারা হিট। তার ফ্যান-ফলোয়ারও অনেক।
মা অমৃতাকে সারা কথা দিয়েছেন, তিনি কখনোই ছবিতে বিকিনি পরবেন না। অথচ তার বিকিনি পরার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে সারার পাশে ছিলেন টিভি প্রযোজক বিকাশ গুপ্ত।
বিকাশের সঙ্গে কি প্রেম করছেন সারা? এমন একটা গুঞ্জনও উঠেছিল। তার পর অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের সঙ্গেও সারার ‘বন্ধুত্ব’ নিয়ে গুঞ্জন উঠেছিল।
সেই যা হোক, শান্ত স্বভাবের সারা চার বছর বয়সেই বলেছিলেন, অভিনেত্রীই হতে চান তিনি। ছোট থেকেই মডেলিংয়েরও শখ ছিল।

সারা এক সাক্ষাৎকারে বলেন, তার একটি নকল ইনস্টাগ্রাম অ্যকাউন্ট রয়েছে। বিভিন্ন প্রিয় মডেলদের সেই অ্যাকাউন্ট থেকে অনুসরণ করেন। তবে তিনি কী লাইক করছেন, তা কাউকে জানতে না দিতেই নিজের নামে অ্যাকাউন্ট খোলেননি।
সারার সঙ্গে সৎ মা কারিনা কাপুর খানের সম্পর্ক অত্যন্ত ভালো। প্রথম দিকে ‘কেদারনাথ-এ সারার লুকস পছন্দ হয়নি করিনার। হেয়ার স্টাইলিস্ট ও মেক-আপ আর্টিস্ট পম্পিকে দিয়ে সারার লুকস ঠিক করিয়েছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন সারা। মেধাবী ছাত্রী হিসাবেই পরিচিত ছিলেন তিনি। সাইফও মেয়ের শিক্ষা-দীক্ষায় যথেষ্ট মনোযোগী।
