বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১০:৪০ পিএম

নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদকর্মীদের কিছু জানানো হয়নি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সোয়া নয়টায়।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশ রূপান্তরকে জানান, সমসাময়িক বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন।

বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে কারচুপির বিষয়ে প্রার্থীদের পাঠানো তথ্য-উপাত্ত, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা, কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করেছেন। 

বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে গত শুক্রবার রাতে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত