উপজেলা পরিষদ নির্বাচনের জন্য খাগড়াছড়ির দীঘিনালায় চেয়ারম্যানসহ তিনটি পদে আওয়ামী লীগের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি মো. কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া প্রধান অতিথির বক্তব্য দেন।
সভায় উপস্থিত সবা সম্মতিক্রমে আসন্ন দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি মো. কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সীমা দেওয়ান ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টুকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। কল্যাণ বড়ুয়া জানান, চূড়ান্ত মনোনয়নের জন্য প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হবে।
