চট্টগ্রামে বায়জিদ বোস্তামি এলাকায় আঁখি আক্তার সুলতানা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকাল এগারোটার দিকে বায়জিদ বোস্তামি এলাকার আলীরাজ কলোনির ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানান স্বজনেরা। সে নেত্রকোনার শিবপ্রসাদপুরের রবিউল আওয়ালের স্ত্রী বলে জানায় পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দেশ রূপান্তরকে জানান, বেলা সোয়া ১ টার দিকে স্বজনেরা অচেতন আঁখি আক্তারকে চমেকে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতে স্বজনদের বরাত দিয়ে আলাউদ্দিন জানিয়েছেন, ‘দেবরকে নতুন প্যান্ট কিনে দেওয়াকে কেন্দ্র করে স্বামী রবিউলের সঙ্গে গৃহবধূ আঁখির ঝগড়া হয়। একপর্যায়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন আঁখি।
