সানি লিওনের ছবি সরিয়ে দিল ফেসবুক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫১ এএম

দক্ষিণ ভারতীয় সুপারস্টার মামুত্তির ‘মাদুরা রাজা’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করছেন সানি লিওন। সেই ছবির সেটে তোলা দুই তারকার একটি ছবি অভিনেতা আজু ভার্গিস ফেসবুকে শেয়ার করেন। পরে সেই ছবিই সরিয়ে দিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।

দ্য নিউজ জানায়, ওই ছবিতে অসংখ্য আপত্তিকর মন্তব্য  করার কারণে ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়।

ভাইরাল যাওয়া ছবিটি দিয়ে নানা ‘অশ্লীল’ মেমে তৈরি করা হয়। তবে আজু ভার্গিস নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মূল ছবিটি রেখেছেন। সেখানেও আপত্তিকর মন্তব্য দেখা যাচ্ছে। তবে এ অভিনেতা ছবিটির ক্যাপশনে লেখেন ‘আক্কা উইথ ইক্কা’ অর্থাৎ ‘বোনের সঙ্গে ভাই’।

‘মাদুরা রাজা’র নাম ভূমিকায় আছেন মামুত্তি। পরিচালনা করছেন ব্যাস্থ।

এ দিকে ‘ভীরামাদেবি’ সিনেমার মাধ্যমে সানি লিওন মালায়লাম সিনেমায় যাত্রা করতে চলেছেন। বলিউডে লায়লা মে লায়লা, পিঙ্ক লিপস, বেবি ডল, চার বোতল ভদকা প্রভৃতি ডান্স নাম্বারে তিনি আগেই পারফর্ম করেছেন। এ নায়িকা আইটেম গানে জনপ্রিয় হলেও তার অভিনীত কোনো সিনেমা তত সফল নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত