শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাংলাদেশে শিল্পায়নের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে পাঁচকান্দি ডিগ্রি কলেজ মাঠে নবীনবরণ, অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, শিল্পের পরিবেশ সুরক্ষা, শিল্প সংশ্লিষ্টদের পেশাগত নিরাপত্তা এবং সামাজিক কমপ্লায়েন্স জোরদারে বর্তমান সরকার কাজ করছে। সরকারের ইশতেহার বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে।
পাঁচকান্দি ডিগ্রি কলেজের সভাপতি আবদুল কাদির মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, পাঁচকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুজ্জামান প্রমুখ।
