খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের এখন নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্যের মান নিশ্চিত করতে হবে। আমরা ধীরে ধীরে দেশের প্রতিটি এলএসডিকে (খাদ্যগুদাম) ডিজিটালাইজড করব যাতে আমরা মন্ত্রণালয়ে বসে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারি।’খাদ্যমন্ত্রী গতকাল শুক্রবার বেলা ১১টায় নওগাঁয় একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।নওগাঁ স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ইকবাল শাহরিয়ার রাসেল প্রমুখ।
×
