বলিউড সিনেমা নিষিদ্ধ করতে লাহোরে মামলা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৭ পিএম

কাশ্মীরে ৪৪ সেনা হত্যার ঘটনায় ভারত-পাকিস্তানের সম্পর্ক নতুন মোড় নিয়েছে। ভারত ইতিমধ্যে পণ্যে শুল্ক বৃদ্ধি, পাকিস্তানি তারকা নিষিদ্ধসহ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে।

সম্প্রতি পাকিস্তানে ভারতীয় সিনেমাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মামলা হলো লাহোর হাইকোর্টে।

পুলওয়ামা হামলার পর সৃষ্ট পরিস্থিতিতে পাকিস্তানে ভারতীয় ছবির প্রদর্শন ও ব্যবসা একেবারে বন্ধ করে দেওয়ার আরজি জানিয়েছেন আবেদনকারী।

অবশ্য ইতিমধ্যে বলিউডের কয়েকজন নির্মাতা পাকিস্তানে সিনেমা মুক্তি না দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত সালমান খানে ‘ভারত’।

লাহোর আদালতে পিটিশনার শেখ মুহাম্মদ লতিফ আইনজীবীর মাধ্যমে জানান, সরকার ঘোষিত আমদানি নীতি সংক্রান্ত নির্দেশ ২০১৬ অনুযায়ী সব ভারতীয় ছবির আমদানি নিষিদ্ধ করা হয়েছে। তবে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছিলেন ভারতীয়সহ সব আন্তর্জাতিক ছবির প্রদর্শন অব্যাহত থাকবে।

লতিফের যুক্তি, পুলওয়ামা হামলার পর পাকিস্তানি অভিনেতা ও শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স। এই পরিস্থিতি আদালত যাতে সরকারকে ভারতীয় ছবি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার নির্দেশ দেয়।

এদিকে সর্বশেষ কয়েক বছরে বলিউডে পাকিস্তানি তারকা বিরোধী উত্তেজনা বেড়েছে। এর আগে প্রতিবেশী দেশের শিল্পীদের নিয়ে কাজ করায় করণ জোহর, শাহরুখ খানসহ অনেককেই বিপত্তিতে পড়তে হয়েছে। কেউ কেউ উগ্র ধর্মীয় গোষ্ঠীদের সঙ্গে আপস করতে বাধ্য হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত