চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। কাভার্ডভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ডবলমুরিং ধনিয়ালাপাড়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ছগীর (৪০) ও তার ছেলে মো. জোনায়েদ (১০)।
এ বিষয়ে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন বলেন, ঘটনাস্থলে লাশ এবং একটি মোটরসাইকেল ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
তিনি বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা।
