ডাকসু: অনিয়মের প্রমাণ দিলেন অনশনকারীরা

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৮:১৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের প্রমাণ ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে তুলে দিয়েছেন আমরণ অনশন করা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে ‘ফের নির্বাচনের’ দাবিতে অনশন করা কয়েকজন শিক্ষার্থী সেগুলো ভিসির নিকট তুলে ধরেন। এ সময় বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ঢাবি ভিসি। ভিসির নিকট প্রমাণ তুলে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, রবিউল ইসলাম, রাফিয়া তামান্না, শুয়েব মাহমুদ অনন্ত, তাওহিদ তানজিম ও মাইন উদ্দিন।

এর আগে বিভিন্ন অনিয়মের অভিযোগ ফের নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যে অনশনে বসে ৮ শিক্ষার্থী। গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সামাদ তাদের অনশন ভাঙান। সেই দিন ১৮ মার্চ উপাচার্যকে ডাকসু বিভিন্ন অনিয়মের প্রমাণ দিবেন বলে জানায় অনশনরত আন্দোলনকারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী অনিয়মের প্রমাণ দিলেন তারা।

ভিসির কাছে প্রমাণ দিতে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাইন উদ্দিন বলেন, ‘আমরা উপাচার্যকে বিভিন্ন অনিয়মের ছবি, ভিডিও প্রমাণ দিয়েছি। তিনি বিষয়গুলো দেখবেন বলে আশ্বাস দিয়েছেন’।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত