চট্টগ্রামে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০২:৩৯ এএম

সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল সোমবার বিকেল ৫টা ৪৪ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খাইরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। দেশ রূপান্তরকে তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দুটি ইঞ্জিনের একটি বিকল হওয়ায় চট্টগ্রামে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

কাজী খাইরুল কবির বলেন, সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের পর ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ওই বিমানের ১০০ যাত্রী ও ৮ ক্রু সবাই নিরাপদে আছেন। তিনি বলেন, সিঙ্গাপুর থেকে আসা বিমানটির ঢাকায় নামার কথা ছিল। ইয়াংগুন পর্যন্ত আসার পর পাইলট বুঝতে পারেন দুটি ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিন বিকল হয়েছে। তখন চট্টগ্রামে জরুরি অবতরণ করে বিমানটি। এদিকে দুর্ঘটনার আশঙ্কায় বিমানবন্দরে অগ্নিনির্বাপক দল প্রস্তুত রাখা হয়। বিমানবন্দরে অ্যালার্টও জারি করা হয়। তবে যাত্রীদের কীভাবে বা কবে নাগাদ ঢাকায় পাঠানো হবে তা তিনি জানাতে পারেননি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আমাদের তিনটি গাড়ি পাঠানো হয়েছিল। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানটি নিরাপদে অবতরণ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত