অভিনয় পেশায় হতাশ। তারপর যোগ দিলেন এমন এক প্রতিষ্ঠানে, যাদের প্রধান কাজ মানুষকে প্রশিক্ষণ দেওয়া। মার্কিন টিভি অভিনেত্রী অ্যালিসন ম্যাক সেখানেই গেলেন তলিয়ে। প্রশিক্ষকের আড়ালে হয়ে গেলেন প্রতিষ্ঠানটির ভয়ংকর যৌন ব্যবসার সহযোগী।
নিউ ইয়র্কের আদালতে সোমবার তিনি নিজের দোষ স্বীকার করেন। রায়ে তার ৪০ বছর কারাদণ্ড হতে পারে।
ম্যাককে গ্রেপ্তার করা হয় ২০১৮ সালের এপ্রিলে। তিনি যুক্ত ছিলেন নেক্সইউএম নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে। এই প্রতিষ্ঠানটি মেয়েদের যৌন ব্যবসায় নামতে বাধ্য করছিল।
মেয়েদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে ম্যাক এই প্রতিষ্ঠানে নিয়ে আসতেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কেই কিথ রানিয়ার এই অপরাধযজ্ঞের মূল হোতা।
পুলিশ জানিয়েছে, ৩৬ বছর বয়সী ম্যাক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অভিনেত্রীদের যৌন পেশায় টানার চেষ্টা করতেন।
বেশ কয়েক জন নারী অভিযোগ করেন, তাদের ব্ল্যাকমেল করে এই পেশায় নামানো হয়।
চলতি বছরের ১১ সেপ্টেম্বর ম্যাকের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে।
