গলির ক্রিকেটে লারা-লি

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০৭:৪৩ পিএম

অনেক আগেই ক্রিকেটকে বিদায় বলেছেন ব্রায়ান লারা। ব্রেট লিও ক্রিকেট ছেড়েছেন বেশ কিছুদিন গত হয়েছে। তবে এই দুজনকে আবারো ব্যাট বল হাতে দেখা মিলল। ভারতে গলির ক্রিকেটে খেলতে দেখা গেল দুই কিংবদন্তিকে।

আইপিএলের সম্প্রচার প্যানেলে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন ব্রায়ান লারা ও ব্রেট লি। সেই সুবাদেই এখন ভারতে কাটছে তাদের সময়। শুক্রবার মুম্বাইয়ে দুজন নেমে পড়লেন গলিতে ক্রিকেট খেলতে। লারাকে দুই ওভার বল করেছেন লি।

গলিতে ক্রিকেট খেলার ভিডিও নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন লারা ও লি দুজনই।

সাবেক অস্ট্রেলিয়ান পেসার লি ক্যাপশনে লিখেছেন, ‘‘মুম্বাইয়ে একটি গুরুত্বপূর্ণ গলির ক্রিকেট ম্যাচে আমার প্রিয় সতীর্থের সঙ্গে। লি বনাম লারা, দুই ওভার দ্বৈরথ।’’

ব্রেট লি দুটি ভিডিও পোস্ট করেছেন। প্রথম ভিডিওতে দেখা যায় দারুণ এই বলে পরাস্ত করছেন লারাকে। অন্য ভিডিওতে লারার সঙ্গীকে বোল্ড করার ভিডিও।

লারা অবশ্য লিকে কীভাবে ছক্কা পেটাচ্ছেন সেটির ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তবে ওয়েস্ট ইন্ডিজের এই গ্রেট ব্যাটসম্যান প্রশংসা করতে ভোলেনি লির। শর্ট বল, ইয়র্কারের মতো কিছু জিনিস লির কখনোই বদলাবে না, লিখেছেন সেটি।

লারা ও লির খেলা দেখতে ঢল নেমেছিল উৎসুক জনতার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত