সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টা, আটক ১

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৬:৪১ পিএম

রাজশাহীতে কিশোরীকে (১৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ওই কিশোরী আটক মাহফুজের স্ত্রীর আগের পক্ষের মেয়ে।

শুক্রবার রাতে ওই স্ত্রীর সহযোগিতায় স্থানীয়রা তাকে আটক করে। মাহফুজুর পেশায় রিকশাচালক।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ভাটাপাড়া এলাকার বাসিন্দা রিকশাচালক মাহফুজুর তার নিজ বাড়িতে একা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় তার স্ত্রী বাড়িতে এসে বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে জানায়। বিষয়টি টের পেয়ে মাহফুজ বাড়ি থেকে পালানোর চেষ্টা করে

এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

শনিবার বিকেলে ওসি জানান, মামলার প্রক্রিয়া চলছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

রাজশাহী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকু জানান, মেয়েটি দীর্ঘদিন ধরে তার বাড়িতে থাকতো। শুক্রবার সন্ধ্যার পর স্ত্রীর অনুপস্থিতিতে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাড়ি গিয়ে ঘটনাটি দেখে তার স্ত্রী স্থানীয় লোকজনকে খবর দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত