বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণি'র কারণে মোংলা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
এর প্রভাবে শনিবার বিকেল থেকে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে হালকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় ফণি বর্তমানে মোংলা বন্দর থেকে প্রায় ১৯২৫ কি. মি. দক্ষিণে অবস্থান করছে।
বিকেল থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে শুরু করলেও বন্দরে অবস্থান ৬৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।
