উড়িষ্যার নায়িকার সঙ্গে প্রথমবার কলকাতার ওম

আপডেট : ১৫ জুন ২০১৯, ১০:৫৯ পিএম

২৮ জুন মুক্তি পাচ্ছে রমেশ রাট পরিচালিত ‘ভোকাট্টা’। কলকাতার নামি প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ব্যানারে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন কলকাতার ওম সাহানি ও উড়িষ্যার নায়িকা এলিনা।

কলকাতা থেকে দেশ রূপান্তরকে ওম বলেন, ‘এই প্রথমবার উড়িষ্যার নায়িকার সঙ্গে কাজ করলাম। খুব মজা করে আর মনোযোগ দিয়ে আমরা কাজগুলো করেছি। আশা করি মুভিটা দেখে দর্শক হতাশ হবেন না।’

 

প্রযোজনা সংস্থা এসকে মুভিজ মারফত জানা যায়, এটি কোনো রিমেক ছবি নয়। মৌলিক গল্পে নির্মিত হয়েছে ছবিটি।

এদিকে শোনা যাচ্ছে ‘ভোকাট্টা’ ছবিটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশেও প্রদর্শিত হতে পারে। এখনো কোনো কিছু চূড়ান্ত না হলেও জানা যায়, ‘ভোকাট্টা’র বদলে বাংলাদেশি ‘বয়ফ্রেন্ড’ ছবি পশ্চিমবঙ্গে মুক্তি পেতে পারে।

উল্লেখ্য ওম এর আগে বাংলাদেশি ছবিতেও কাজ করেছেন। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অগ্নি-২’ ছবিতে কাজ করার মাধ্যমে বাংলাদেশের ছবিতে অভিষেক ঘটে। তিনি সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ ছবিতে অভিনয় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত