বেসরকারি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য বাজেটে বিনিয়োগে কর অবকাশ সুবিধা ঘোষণা করা হয়েছে। মোটে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। এতে বেসরকারি বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান বাড়বে বলে আশা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ৩ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে সরকার। বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগগুলো এ জন্য আগামী অর্থবছর কোন ধরনের প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করবে, তা তুলে ধরা হয়েছে ২০১৯-২০ অর্থবছরে ‘মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ (পরিচালন ও উন্নয়ন)’ অংশে। তাতে উল্লেখ থাকা মন্ত্রণালয়গুলোর উদ্যোগ তুলে ধরছেন মামুন আব্দুল্লাহ


