ট্রাক উল্টে খাদে, চালক-হেলপার নিহত

আপডেট : ১৬ জুন ২০১৯, ০৮:৪০ এএম

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার ছালাভরা এলাকায় সিমেন্টভর্তি ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার সকালে ঝিনাইদহ-কালিগঞ্জ মহাসড়কের ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক জনি হোসেন (৩৫) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মানিক আলীর ছেলে। হেলপার তৌহিদুল ইসলামের (২৫) বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি রফিকুল ইসলাম জানান, খুলনা থেকে সিমেন্টভর্তি একটি ট্রাক ঝিনাইদহের দিকে যাচ্ছিল। ওই উপজেলার ছালাভরা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে  ট্রাকটি উল্টে যায়। এ সময় চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত