নরসিংদীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২০ জুন ২০১৯, ০৫:১৮ পিএম

নরসিংদীতে পল্লিবিদ্যুৎ সমিতির নতুন প্রি-পেইড মিটার স্থাপনে নানা হয়রানি, অনিয়ম, মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলার সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের নরসিংদী পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয় সংলগ্ন শালিধা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা-নরসিংদী সড়কের দুই পাশে শত শত নারী-পুরুষ এই প্রি-পেইড মিটারকে ‘রাক্ষসী মিটার’ বলে অভিহিত করে।

মানববন্ধনে বক্তারা প্রি-পেইড মিটারের নানা অসংগতি ও অনিয়ম ও হয়রানির কথা সবার কাছে তুলে ধরেন। তারা সরকারের কাছে প্রি-পেইড মিটার বন্ধের আহ্বান জানান। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার, সাবেক ওয়ার্ড কমিশনার মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন ভূইয়া, জিয়াউদ্দিন জিয়া, কাইয়ুম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত