অনুষ্ঠিত হলো ‘দৈনিক দেশ রূপান্তর-দ্য গ্রিন লাউঞ্জ’ বিশ্বকাপ ক্রিকেট কুইজ ২০১৯- এর দ্বিতীয় পর্বের ড্র। শনিবার রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দেশ রূপান্তর কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হয়।
এদিন কুইজের ড্র অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব, যুগ্ম-সম্পাদক গাজী নাসিরুদ্দিন আহমেদ খোকন, উপ-সম্পাদক মাহবুব মোর্শেদ, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান খোকন প্রমুখ।
প্রথম পর্বের মতো এই পর্বেও (২২-২৮ জুন) ছিল পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দ্বিতীয় ধাপে লটারিতে মোট ৭ জন নির্বাচিত হয়েছেন। প্রতি বিজয়ী পরিবার (সর্বোচ্চ ৪জন) নিয়ে গ্রিন লাউঞ্জে বিনামূল্যে একবার ডিনারের সুযোগ পাবেন।
বিজয়ীদের সঙ্গে শীঘ্রই দেশ রূপান্তরের বিপণন বিভাগ থেকে যোগাযোগ করা হবে।
দ্বিতীয় ধাপের পুরস্কার বিজয়ীরা হলেনঃ মাধব পাল (ফার্মগেট, ঢাকা), এমদাদুল (নবাবপুর, ঢাকা), সাব্বির মাহমুদ (কোতয়ালী, ঢাকা), মনির হোসেন (বাংলা মোটর, ঢাকা), রুবিনা (বরিশাল), ফাতেমা (পল্টন, ঢাকা), গোপাল (তাঁতিবাজার, ঢাকা)।
