মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০১:৩৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি বাস স্ট্যান্ড এলাকায় সোমবার সকালে কভার্ডভ্যানের ধাক্কায় মো. জুলহাস (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ঘাতক কভার্ডভ্যানের হেলপার মো. রাসেলকে (২৫) আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত পথচারী জুলহাসের বাড়ি গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায়। আটক রাসেল ফরিদপুরের রনকাই গ্রামের তারা মিয়ার ছেলে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবীর হোসেন জানান, জুলহাস একজন পাথর শ্রমিক। সারারাত কাজ শেষ করে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হতে গেলে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুলহাস। পরে তার  মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে হাইওয়ে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত