মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০২:৫৪ এএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দারুল ফালাহ্ আলিম মাদ্রাসা অ্যান্ড বি.এম কলেজের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। তার নাম মো. আবদুল কাদের (৫০)। এ ব্যাপারে ছাত্রীদের পক্ষে গত বুধবার বিকেলে চিরিরবন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মো. ইউসুফ আলী। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক মো. আব্দুল কাদের বিভিন্ন কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করছিল। এই ঘটনায় ষষ্ঠ শ্রেণির বেশ কয়েক ছাত্রী অধ্যক্ষ বরাবর অভিযোগ করলে তদন্ত করে বিষয়টির সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে অধ্যক্ষ ইউসুফ আলী বলেন, ‘এসব অভিযোগের প্রেক্ষিতে গত জুন মাসের ২২ তারিখে সহকারী শিক্ষক আবদুল কাদেরকে মাদ্রাসা কমিটির আলোচনা সাপেক্ষে সাময়িক বরখাস্ত করা হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার মাদ্রাসায় সরেজমিন এসে বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়েছেন।’ এ ব্যাপারে সহকারী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন রিসিভ  

 

করেননি। তবে তার প্রতিবেশীরা জানান, তিনি পরিবার নিয়ে এলাকা ছাড়া হয়েছেন।

ধামরাইয়ে স্কুল থেকে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : ঢাকার ধামরাইয়ে পঞ্চম শ্রেণি পড়–য়া এক ছাত্রীকে স্কুল থেকে নিয়ে ধর্ষণ করেছে এক বখাটে। এ সময় তাকে সহযোগিতা করেছে আরও যুবক। পরে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত ওই যুবককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত বুধবার দুপুরে ধামরাইয়ের বানেশ^র গ্রামে এ ঘটনা ঘটে। ওই বখাটের নাম আমির হোসেন (২০)। সে উপজেলার বানেশ^র গ্রামে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সহায়তাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত